বিসিসির ৯ কেন্দ্রের পুনর্নির্বাচন: আ.লীগের ৮, বিএনপির ১ কাউন্সিলর নির্বাচিত

বরিশাল প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ০০:০২আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ০০:০৬

বরিশাল সিটি করপোরেশন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নয়টি কেন্দ্রের পুনর্নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ থেকে ৮ এবং বিএনপি থেকে ১ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান শনিবার (১৩ অক্টোবর) রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

মো. মুজিবুর রহমান জানান, ৯টি কেন্দ্রের পুনরায় ভোট গ্রহণের পর বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সাধারণ ৭টি এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডে বেসরকারিভাবে বিজয়ী কাউন্সিলরদের নাম ঘোষণা করা হয়েছে। সাধারণ ওয়ার্ডে বিজয়ীরা হলেন– ১ নম্বর ওয়ার্ডে আমির হোসেন বিশ্বাস, ১৪ নম্বর ওয়ার্ডে তৌহিদুল ইসলাম সাবিদ, ১৭ নম্বর ওয়ার্ডে গাজী আক্তারুজ্জামান হিরু, ২২ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান দুলাল, ২৩ নম্বর ওয়ার্ডে এনামুল হক বাহার ও ২৪ নম্বর ওয়ার্ডের শরীফ মো. আনিসুর রহমান। সাধারণ আসনের এই ৬ জনই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

অপরদিকে সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইশরাত জাহান লাভলী, সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত গায়েত্রী সরকার এবং সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত সেলিনা বেগম নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এসব কেন্দ্রের নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন। এ কেন্দ্রগুলোতে পুনর্নির্বাচনের পর ১৩ অক্টোবর এগুলোর ফলাফল ঘোষণা করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম