বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়

ইবি প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪, ১৬:৫০আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৬:৫০

চলমান তীব্র তাপপ্রবাহ রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদের ডিনের উদ্যোগে এ নামাজের আয়োজন করা হয়।

এ সময় আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সভাপতি ও লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন, একই বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. ময়নুল হক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আব্দুল হান্নান শেখ, ড. আলীনূর রহমান, ড. রুহুল আমিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

নামাজ শেষে সবাই আল্লাহর কাছে মাফ চেয়ে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি, পশুপাখির কষ্ট লাঘব, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য রহমত কামনা করে দোয়া করেন।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন। শিশুসহ নানা বয়সের মানুষ বিশেষ করে বৃদ্ধরা হিট স্ট্রোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম