‘বঙ্গবন্ধুর মতোই শেখ হাসিনার কাছে কিছু চাইতে হয় না’

রাজশাহী প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ২০:৫৬আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২১:০৩

রাজশাহীতে মুক্তিযোদ্ধারদের সঙ্গে আওয়ামী লীগের মতবিনিময় সভা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রশিদুল আলম বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা যখন আছেন, তখন মুক্তিযোদ্ধারা সব সুযোগ-সুবিধা পাবেন। বঙ্গবন্ধুর মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কিছু চাইতে হয় না। চাওয়ার আগেই তিনি অনেক কিছু দিয়ে দেন। কিন্তু যে মুনাফেকি করে, পার্টির ভেতরে বিদ্রোহ করে তাকে কিন্তু তিনি দলে রাখেন না। অনেকেই অনেকের বিরুদ্ধে বলছেন। এই বিরুদ্ধে বলা বাদ দিয়ে সবাই এক হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।’

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. কাউছার রহমান চৌধুরী মিলনায়তনে বিভাগের সব জেলা, উপজেলা ও মহানগরের সব মুক্তিযোদ্ধারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা রশিদুল আলম বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার বহু বছর পর দেশের হাল ধরেছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন তিনি। বাবার মতো প্রধানমন্ত্রীও বুদ্ধিমত্তা ও সাহসী হয়ে বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। আজ পৃথিবীর যেকোনও দেশে বাঙালির সন্তানরা সম্মান পায়। এদেশের সন্তানেরা বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।’

তিনি আরও বলেন, ‘যে নৌকার জন্য একাত্তর সালে অস্ত্রহাতে যুদ্ধ করেছেন, আগামী নির্বাচনে সেই নৌকার দায়িত্ব নিতে হবে। আমাদের মধ্যে কেউ এসে যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে, সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, কারও ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।’ রাজশাহীতে মুক্তিযোদ্ধারদের সঙ্গে আওয়ামী লীগের মতবিনিময় সভা

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য  রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘বিগত সময়েও ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। বাংলাদেশের মাটিতে ষড়যন্ত্রকারীদের অভাব নেই। কিন্তু এসব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘কোনও এলাকায় কোনও শিথিলতার সুযোগ নাই। সবাইকে ভালোভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’

মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিকের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য সচিব একেএম ফরহাদ হোসেন, সদস্য আব্দুল মোতালেব পাঠান, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাড. নূরুল ইসলাম ঠান্ডু, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাজশাহী-৩ সাংসদ আয়েন উদ্দিন, নওগাঁর সংসদ সদস্য সাধন কুমার মজুমদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহীর কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলাইমান আলী প্রমুখ।

মতবিনিময় সভার শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের