অর্থ-আত্মসাৎ মামলায় বিএনপি নেতার স্ত্রীর জামিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ অক্টোবর ২০১৮, ২২:২৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২২:৪৫

চট্টগ্রাম

অর্থ-আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কারাগারে থাকা বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর স্ত্রী জমিলা নাজনীন মাওলাকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আকবর হোসেন মৃধা জামিন আবেদন মঞ্জুর করেন। মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে নগরীর হালিশহর থানায় দুদকের দায়ের করা মামলায় গত ৮ অক্টোবর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পিপি ফখরুদ্দীন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৮ অক্টোবর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর আসামিপক্ষ আজ পুনরায় জামিন আবেদন করে। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।’

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সাউথ ইস্ট ব্যাংকের হালিশহর শাখায় খোলা ৪টি এলসির মাধ্যমে ৪টি জাহাজ ক্রয় করেন রাইজিং স্টিল মিলস লিমিটেড। ওই চারটি এলসির মাধ্যমে ১৩৫ কোটি ৮০ লাখ ৪০ হাজার ২৮৮ টাকা ঋণ গ্রহণ করে প্রতিষ্ঠানটি ওই অর্থ-আত্মসাৎ করে। বিষয়টি দূর্নীতি দমন কমিশনের নজরে আসার পর ২০১৬ সালের  ২৬ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের তৎকালীন উপ-পরিচালক মো. মোশারফ হোসাইন মৃধা বাদী হয়ে ৬ জনকে আসামি করে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলার আসামিরা হলেন– আমজাদ হোসেন চৌধুরী, জামিলা নাজনীন মাওলা, মো. জসিম উদ্দিন চৌধুরী, আসলাম চৌধুরী, সাউথ ইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম, সাউথ ইস্ট ব্যাংক হালিশহর শাখার ব্যবস্থাপক মাহবুবুর রাহমান সাব্বির।

ওই মামলায় জামিলা নাজনীন মাওলা প্রথমে উচ্চ আদালত থেকে ১২ সপ্তাহের জামিনে নিয়েছিলেন। উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ার পর নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত তাকে চার্জশিট প্রদান করার আগ পর্যন্ত জামিন দেন। গত ২৪ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। চার্জশিটে দুই ব্যাংকারকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে অন্য চার আসামিকে অভিযুক্ত করা হয়। গত ৮ অক্টোবর ওই মামলায় আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত জামিলা নাজনীন মাওলাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম