গোড়াতেই গলদ ঐক্যফ্রন্টের: ওবায়দুল কাদের

গাজীপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ২০:২৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ২০:৪২

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ওবায়দুল কাদের (ছবি– প্রতিনিধি)

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ঐক্যফ্রন্টের গোড়াতেই গলদ। তারা জনগণকে রাস্তায় নেমে আসার ডাক দিক না, জনগণ মোটেও সাড়া দেবে না। আন্দোলন কি জনগণ ছাড়া চলবে? শুরুই করেছে তারা বিদেশিদের দিয়ে। ঐক্যফ্রন্ট জনগণের কাছে না গিয়ে গেছে বিদেশিদের কাছে। ঐক্যফ্রন্ট বিদেশিদের রাস্তায় আনতে চায়। জনগণে আস্থা তাদের আছে বলে মনে হয় না। যদি জনগণের প্রতি তাদের আস্থা থাকতো, তাহলে ঐক্যফ্রন্ট গঠনের পর প্রথমেই তারা বিদেশিদের সঙ্গে বসতো না।’

শুক্রবার (১৯ অক্টোবর) বিকালে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ফোরলেন কাজের অগ্রগতি ও ফ্লাইওভার নির্মাণ কাজের খোঁজ-খবর নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এটা-সেটা বলা গলাবাজি-চাপাবাজি ছাড়া আর কিছু নয়। তারা জনগণের কোনও সমাবেশে যায়নি। এর মধ্যদিয়ে প্রমাণিত হয়, তারা কতটা দেউলিয়া, কতটা জন-সমর্থনহীন। তারা ভালো করেই জানে, তারা ১০ বছর ধরে আন্দোলনের ডাক দিয়ে বার বার ব্যর্থ হয়েছে। পাবলিক এখন ইলেকশন-মুডে আছে। কেউ এখন আন্দোলনের দিকে তাকিয়ে নেই।

তিনি আরও বলেন, ‘দেশের সব মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। জনগণ এখন নির্বাচনমুখী হয়ে পড়েছে। নির্বাচনমুখী জনগণকে ১৫-২০ দিনে আন্দোলনমুখী করা কিছুতেই সম্ভব না। যারা এ ধরনের অপপ্রয়াস চালাচ্ছে, তারা বোকার স্বর্গে বাস করছে।’

ঐক্যফ্রন্টকে সিলেটে সমাবেশ করার অনুমতি না দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্র্রী বলেন, ‘তাদের সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। সেখানে কি বিএনপি মিটিং করে নাই। এখন নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে, এর আগে চট্টগ্রামে জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে। নরসিংদীতে দু’টি ঘটনা ঘটেছে। এত বড় বড় নেতারা সিলেটে যাবে, তাদের নিরাপত্তা তো আমাদের  দেখতে হবে। নিরাপত্তার কথা ভেবেই সমাবেশ স্থগিত করা হয়েছে, বন্ধ করা হয়নি।’

ওবায়দুল কাদের বলেন, ‘ফ্লাইওভারের নব্বই শতাংশ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। মূল ফ্লাইওভারের কাজ শেষ।’

এসময় সড়ক ও জনপথ অধিদফতরের ঢাকা বিভাগের প্রধান তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, ফোরলেন প্রকল্প পরিচালক (সাসেক) ইসাক আলী, ঢাকা আশুলিয়া এলিভেটেড একপ্রেস-ওয়ের প্রকল্প পরিচালক সাহাবুদ্দিন আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম