বঙ্গবন্ধু ছাড়া আমি কাউকে চিনি না: কাদের সিদ্দিকী

নাটোর প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ০২:০০আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ০২:০৮

বক্তব্য রাখছেন কাদের সিদ্দিকী (ছবি– প্রতিনিধি)

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘বঙ্গবন্ধু ছাড়া আমি কাউকে চিনি না। তাকে মনে লালন করেই জীবন শেষ করতে চাই।’

রবিবার (২১ অক্টোবর) বিকাল ৫টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগে অনেক নেতা গজিয়েছে। এমনকি, যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছে, তারাও এখন বর্তমান মন্ত্রিপরিষদের সদস্য।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের আগে ও পরের বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতি আমাকে এখনও ব্যাকুল করে তোলে। বঙ্গবন্ধুকে ভালবেসে আমি সবসময় তার অনুসারী ছিলাম। সুসময়ে অনেকেই বঙ্গবন্ধুর কাছে থাকলেও দুঃসময়ে আমি ছাড়া কেউ ছিল না।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘দেশে নৌকার পরিস্থিতি অত্যন্ত খারাপ। বর্তমানের নৌকা বঙ্গবন্ধুর সেই নৌকা নয়। এটা মতিয়া চৌধুরী ও ইনুর নৌকা।’

দেশে জাতোয় নির্বাচন হবে কিনা, সন্দেহ প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো –এক সময়ের এই স্লোগান এখন পাল্টে গেছে। এখনকার স্লোগান হলো– আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো।’

দেশের জনগণ বর্তমান সরকারের ওপর ক্ষুব্ধ মন্তব্য করে তিনি আরও বলেন, ‘দেশে সুষ্ঠু ভোট হলে আগামীতে আওয়ামী লীগ ১০টা আসনও পাবে না।’

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট বিষয়ে তিনি বলেন, ‘১০ বছর ধরে আমি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। বর্তমানে একটি ঐক্যের প্লাটফর্ম তৈরি হলেও নিজেদের মধ্যেই কাঁদা ছোড়াছুড়ি শুরু হয়েছে।’

নিজ দলের প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী দাবি করেন, ‘কোনও জোটে যাওয়ার চিন্তা আমার বা আমার দলের নেই। ভোটে গেলে এককভাবেই ভোট করবে আমার দল।’

কৃষক শ্রমিক জনতা লীগের বড়াইগ্রাম উপজেলা সভাপতি মো. লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন– দলটির উত্তরবঙ্গের প্রধান সমম্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম মুন্সী। এসময়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, টাঙ্গাইল জেলা সভাপতি রফিকুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি হাবিবুন নবী  সোহেল, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কাওসার জামান খান ও মুক্তিযোদ্ধা আবুল খায়ের।

আসন্ন নির্বাচনে অংশ নিলে (নাটোর-৪) গুরুদাসুপর-বড়াইগ্রাম আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে শহীদুল ইসলাম মুন্সী মনোনয়ন পাবেন বলে ঘোষণা দিয়ে মুন্সীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন কাদের সিদ্দিকী।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের