সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ২৩:২৩আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২৩:৫৯

 

সাইদুর রহমান মুন্সী নাশকতার মামলায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদের (বিএনপি-জামায়াত সমর্থিত) চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২২ অক্টোবর) দুপুরে গাইবান্ধার সাহারবাজার এলাকা থেকে তাকে আটক করে গাইবান্ধা ডিবি পুলিশের একটি দল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে সাদুল্যাপুর থেকে গাড়িতে করে গাইবান্ধা শহরে যাচ্ছিলেন সাইদুর রহমান। পথে সাহারবাজার এলাকায় ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।পরে সাইদুর রহমানকে সদর থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ। সদর থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় সাইদুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, সাইদুর রহমান মুন্সী বিএনপি-জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান। সাইদুর রহমানের বিরুদ্ধে আরও দুটি নাকশকতাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।এছাড়া জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে সাইদুর রহমানের বিরুদ্ধে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য,সাইদুর রহমান মুন্সীর বিরুদ্ধে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে নাশকতার ঘটনায় সাদুল্যাপুর ও পলাশবাড়ী থানায় মামলা রয়েছে। এছাড়া ২০১৩ সালের ১৩ ডিসেম্বর সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহারিয়া খান বিপ্লবকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইন মামলার চার্জশিটভুক্ত আসামিও সাইদুর রহমান মুন্সী।

এর আগেও একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে ছিলেন তিনি। এসব মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক তাকে দুই দফায় সাময়িক বরখাস্ত করা হয়। পরে উচ্চ আদালতের আদেশ নিয়ে বহাল হন তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী