সাংবাদিক এনামুল হক কাশেমী আর নেই

বান্দরবান প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৮, ২২:৪৪আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২২:৫৮

প্রয়াত সাংবাদিক এনামুল হক কাশেমী বান্দরবানের সিনিয়র সাংবাদিক এনামুল হক কাশেমী আর নেই। বুধবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বান্দরবান জেলা শহরের হিলভিউ ক্লিনিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দুই মেয়ে, স্ত্রীসহ অনেক স্বজন রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ১০টার দিকে ব্রেইন স্ট্রোক করার সঙ্গে সঙ্গে তাকে জেলা শহরের হিলভিউ ক্লিনিকে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। কর্মজীবনে তিনি দৈনিক সংবাদ, যুগান্তরসহ বিভিন্ন দৈনিকে কাজ করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দৈনিক বাংলাদেশের খবর ও দৈনিক আজাদীতে কর্মরত ছিলেন।
বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার বিকালে আসরের নামাজের পর শহরের ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এনামুল হক কাশেমীর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা শোক প্রকাশ করেছেন। এছাড়া বান্দরবান প্রেসক্লাব, পাহাড়বার্তা পরিবারের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম