আশুলিয়ায় গ্যাস লাইনে লিকেজ, নারী ও শিশুসহ একই পরিবারে দগ্ধ ৫

সাভার প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ১২:৫৩আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১২:৫৩

অগ্নিকাণ্ড

আশুলিয়ায় রান্না করতে গিয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারে ৫ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) সকালে জামগড়া মোল্লা বাজার এলাকার আব্দুল হামিদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হচ্ছে- আরব আলী (৫০), তার স্ত্রী হাসিনা বেগম (৪০), ছেলে আব্দুর রউফ (২৫), আব্দুর রউফের স্ত্রী রিপা (২০) ও মেয়ে আয়েশা মণি (২)।

দগ্ধ রিপার বোন আয়েশা বেগমসহ স্থানীয়রা বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে হাসিনা বেগম সকালের খাবার তৈরি করার জন্য রান্নাঘরে যায়। এসময় গ্যাসের চুলা ধরানোর উদ্দেশ্যে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে গ্যাসের লিকেজ থেকে পুরো কক্ষে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এতে হাসিনাসহ তার পরিবারের আরও ৪ সদস্য দগ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি পাঠায়।

আয়েশা আক্তার আরও বলেন, ‘রান্নাঘরের গ্যাস লাইনে লিকেজ থাকার কারণে পুরও কক্ষটিতে গ্যাস ছড়িয়ে ছিল।’

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে