সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ২০:৪২আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৭:০৯

কাভার্ডভ্যানের ধাক্কায় আহত যাত্রী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাবুল মিয়া (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছে। এ ঘটনায় রিকশার দুই যাত্রী আহত হন। রবিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
আহত রকি ও সবুজকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রকির অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপর উত্তেজিত জনতা কাভার্ডভ্যানটির কাচ ভাঙচুর করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বেলা সাড়ে ১১টায় মিজমিজি এলাকায় রফতানিমুখী একটি পোশাক কারখানার কাভার্ডভ্যান পাঠানটুলী এলাকায় রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক বাবুল মিয়া নিহত হয়। এ ঘটনায় রিকশার যাত্রী রকি (২৩) ও সবুজ (২৮) আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রকির অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর পর স্থানীয় জনতা কাভার্ডভ্যানটি ভাঙচুর করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মজিব ফ্যাশন লিমিটেড কারখানার কাভার্ডভ্যানের সংঘর্ষে রিকশা চালক নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে রকির অবস্থা আশঙ্কাজনক। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী