টেকনাফে একটি বিদেশি এনজিও'র মাইক্রোবাসে ইয়াবার চালান পাচারকালে মীর কাশেম (৩০)নামে এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ১ লাখ ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।মঙ্গলবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার কলেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে মঙ্গলবার ভোরে টেকনাফ র্যাব-৭ এর একটি দল টেকনাফ কলেজপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ডিসিএ (এক্টালাইয়েন্স) নামে একটি বিদেশি এনজিওর স্টিকারযুক্ত মাইক্রোবাস তল্লাশি করে ১ লাখ ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই ইয়াবা পাচার করছিলেন মাইক্রবাসটির চালক মীর কাশেম। তাকে মাদক মামলা দিয়ে থানায় সোর্পদ করা হবে।







