সাতক্ষীরায় অভিযান চালিয়ে নাশকতা মামলার ৯ আসামিসহ ৭১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে বুধবার (৭ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার ৮টি
থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।এসময় দেশীয় ১টি ওয়ান শুটারগান, ১রাউন্ডগুলি, ৬টি হাতবোমা, ৩টি জিহাদী বই, ৪০ পিস ইয়াবা ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানায় ২৫ জন, কলারোয়ায় ১২ জন, তালায় ৪ জন, কালিগঞ্জে ৬ জন, শ্যামনগরে ৮ জন, আশাশুনিতে ১০ জন, দেবহাটায় ২ জন এবং পাটকেলঘাটা থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ । আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।








