সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ নভেম্বর ২০১৮, ১৩:৩৭আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৩:৪২

বন্দুকযুদ্ধ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নুনাছড়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সামছুদ্দিন ওরফে কোপা সামছু (৩২) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ । শনিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। একই ঘটনায়  মামুন (২৫) নামে আরও এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ডাকাত সদস্য সামছুদ্দিন ওরফে কোপা সামছু উপজেলার বাড়বকুন্ডের মান্দারীটোলা এলাকার বাসিন্দা।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নুনাছড়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে এমন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ওই এলাকায় যায়। এসময় ডাকাত দল পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে সেখানে সামছুদ্দিন ও মামুনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক সামছুদ্দিনকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘নিহত ডাকাত সদস্য সামছুদ্দিন থানার ওয়ারেন্টভুক্ত আসামি। তার নামে হত্যা, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। একই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।’ 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের