পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৮, ১২:৩১আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১২:৩৯

ফেরী কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরির ধাক্কায় স্পীডবোট ডুবে নিখোঁজ ৩ যাত্রীর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) সকালে লাশগুলো উদ্ধার করা হয়। এর আগে গতকাল রবিবার (১১ নভেম্বর) বিকালে স্পীডবোট ডুবে তিনজন নিখোঁজ হয়। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ও গোপালগঞ্জের মুকসুদপুর থানার প্রসন্নদী গ্রামের আব্দুর রহমানের ছেলে রাজু আহমেদ (২৫), তার স্ত্রী লিমা (২০) ও পটুয়াখালী জেলার বাউফলের রুবেল গাজীর মেয়ে ফাতেমা (৮)।

ওসি জানান, গতকাল বিকেলে ৪টার দিকে শিমুলিয়া থেকে ২৪ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি স্পীডবোটের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় মাঝ পদ্মায় ভাসছিল। এ সময় ওই রুটে চলাচলকারী একটি ফেরির সঙ্গে ধাক্কা লেগে স্পীডবোটটি উল্টে যায়। এর মধ্যে ২১ জন যাত্রী উদ্ধার করা সম্ভব হলেও ৩ জন নিখোঁজ ছিল। সকালে পদ্মায় ভাসমান অবস্থায় স্পীডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ জনের লাশ দেখতে পাওয়া যায়। পদ্মা সেতুর গোড়ার নিচ থেকে ওই ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন- ফেরির ধাক্কায় সিবোট ডুবে নিখোঁজ ৩

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের