ফেরির ধাক্কায় সিবোট ডুবে নিখোঁজ ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৮, ২২:১০আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২২:২৪

ফেরি শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরির ধাক্কায় সিবোট ডুবে তিনজন নিখোঁজ রয়েছেন। রবিবার (১১ নভেম্বর) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরমান হোসেন এ খবর নিশ্চিত করেন।

নিখোঁজ তিন জন হলো— কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার প্রসন্নপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রাজু (২৫), তার স্ত্রী লিমা (২০) ও পটুয়াখালী জেলার বাউফলের রুবেল গাজীর মেয়ে ফাতেমা (৮)।

এসআই আরমান হোসেন জানান, বিকাল পৌনে চারটার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ২৪ জন যাত্রী নিয়ে একটি সিবোট রওনা দেয়। মাঝপদ্মায় সিবোটের ইঞ্জিন নষ্ট হলে বোটটি থেমে যায়। এসময় একটি ফেরি সিবোটকে ধাক্কা দিলে ২৪ জন যাত্রী নিয়ে সিবোটটি উল্টে যায়। ২১ জন যাত্রীকে উদ্ধার করা গেলেও, রাত সোয়া ৯টা পর্যন্ত তিনজন নিখোঁজ আছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম