নিখোঁজ ১৫ জেলেকে ৫৪ দিন পর ফেরত দিল ভারতীয় পুলিশ

বেনাপোল প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ০৯:০৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:২৯

নিখোঁজ ১৫ জেলেকে ৫৪ দিন পর ফেরত দিল ভারতীয় পুলিশ পটুয়াখালীর গভীর সমুদ্রের  সুন্দরবন এলাকায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারসহ নিখোঁজ হওয়া ১৫ জেলেকে ৫৪  দিন পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ ও পুলিশ ১৫ বাংলাদেশী জেলেকে বেনাপোল চেকপোস্টের বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।  বেনাপোল পোর্ট থানার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেরত আসা জেলেরা হলেন, কালু গাজি (৫১), মনি হাওলাদার (৩৩), সৈয়দ আলম (২৮), মো . রিয়াজ (২৯), বিল্লাল হাওলাদার (৪৭), আব্দুস সালাম (৪০), মাসুদ হাওলাদার (২৬), নিজাম মির্ধা (৩৪), শেখ সলেমান (৫০), রিপন শিকদার (৩১), হাবিবুল শেখ (৩১), সেকেন্দার আকন (৪৫), আব্দুল রশিদ (৪৫), মনির মালাধর (৪৩) ও রহমতুল্লাহ হাওলাদার (৩৬)। তারা সবাই পটুয়াখালী জেলার মাহিপুর উপজেলার তাহেরপুর গ্রামের বাসিন্দা। 

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আমজাদ হোসেন জানান, গত ১৯ শে সেপ্টম্বর পটুয়াখালি তাহেরপুর এলাকার গভীর সমুদ্রে মাছ ধরতে যায় জেলেরা। ঝড়ের কবলে পড়ে তারা সকলে নিখোঁজ হয়। দীর্ঘ ১৯ ঘণ্টা পানিতে ভাসমান থাকার পর ভারতীয় কোস্টগার্ডের হাতে তারা আটক হয়। সেখান থেকে তাদেরকে ভারতের গোবর্ধন থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। পরে নীলডুমুর সেক্টর বিজিবির পক্ষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তরের আবেদন জানানো হয়। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ৫৪ দিন পর দেশে ফেরে তারা।  বেনাপোল ইমিগ্রেশন তাদেরকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পোর্ট থানা একটি জিডি করে তাদেরকে ছেড়ে দেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের