দিনাজপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৮, ১৬:৩৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৬:৪৮

আটক দুই মাদক ব্যবসায়ী (ছবি– প্রতিনিধি)

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অভিযান চালিয়ে তিন কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দিনগত রাতে উপজেলার দূর্গাডাঙ্গা এলাকা থেকে আটকের পর আজ শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে চিরিরবন্দর থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন– চিরিরবন্দর উপজেলার দূর্গাডাঙ্গা গ্রামের কুশল চন্দ্র রায়ের ছেলে গণেশ চন্দ্র রায় (৩৫) ও সদর উপজেলার চকরামপুর গ্রামের পশর উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৪০)।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল দূর্গাডাঙ্গা বাজারের মন্দির এলাকায় অভিযান চালায়। এসময় ৩ কেজি ৩শ’ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২০ হাজার ৩৫ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।

র‌্যাব-১৩ এর দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, আসামিদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করাও হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম