অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ৯ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ১০:৪০আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১০:৪৬

আটক ৯ বাংলাদেশি অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে দুই শিশুসহ ৯ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। বুধবার (২১ নভেম্বর ) সকাল ৮ টার সময় বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিজিবি। তবে এসময় কোনও পাচারকারীকে আটক করা যায়নি।

আটকরা হলো হুমায়ুন (২৮),রানী বেগম(২৮),জায়গা বেগম (৩৫),রুমা খাতুন (৩০),শহিদুল শেখ(৩২),রিয়া খাতুন(৭),সাজ্জাদ হোসেন (১২),লিটন বর্মন(৩৮)ও পিন্টু সরকার (৩১)।এদের বাড়ি নোয়াখালী, চাঁদপুর, বাগেরহাট ও নড়াইলের বিভিন্ন এলাকায়।

৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের দিকে যাচ্ছে। এরা আত্মীয়ের বাড়ি বেড়ানোর উদ্দেশে বিভিন্নভাবে অবৈধপথে ভারতে প্রবেশ করেছিল। আজ দেশে প্রবেশের পর তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম