হিলিতে জনপ্রিয় হচ্ছে লাইভ পার্চিং পদ্ধতিতে ধান চাষ

হিলি প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৮, ১৮:১১আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৮:১৯

ধানক্ষেতের মাঝে ধঞ্চে গাছ লাগিয়ে পাখিদের বসার সুয়োগ করে দেওয়া হয়েছে দিনাজপুরের হিলিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে লাইভ পার্চিং পদ্ধতিতে ধান চাষ। কিটনাশক ব্যবহার কমানোর ফলে  উৎপাদন খরচ কম হওয়ায় এ পদ্ধতির দিকে ঝুঁকছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস কার্যালয় সূত্রে জানা গেছে, ধানের জমিতে আফ্রিকান ধঞ্চের গাছ রোপণের মাধ্যমে জীবন্ত পার্চিং করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসের পরামর্শে এ বছরে হাকিমপুর উপজেলায় চার হাজার ২০ হেক্টর আমন ধানের জমিতে জীবন্ত পার্চিং পদ্ধতিতে ধান চাষাবাদ করা হচ্ছে। এই জীবন্ত পার্চিং পদ্ধতিতে ধঞ্চে গাছগুলোতে পাখি বসে মাজরা পোকা ও পাতামোড়ানো পোকার মথকে খেয়ে ফেলে।এর ফলে ওই পোকাদুটির বংশবিস্তার রোধ করা সম্ভব হয়।এতে কৃষক কিটনাশক প্রয়োগ না করেও মাজরা পোকা ও পাতামোড়ানো পোকা দমন করতে পারবে।

জালালপুর ইউনিয়নের কৃষক সুজন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ পদ্ধতিতে ধান চাষের পর থেকে আমরা কিটনাশক ব্যবহার ছেড়ে দিয়েছি। প্রয়োজনে কম কিটনাশক ব্যবহার করে ধান উৎপাদন করতে পারছি। আমরা এ পদ্ধতিতে ধান চাষ করে লাভবান হচ্ছি।’

স্থানীয় আরেক কৃষক মিনাজুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাইভ পার্চিং পদ্ধতিতে ধান চাষা করে আমাদের উৎপাদনের খরচও কমছে। এছাড়াও এ পদ্ধতিতে ধান চাষের ফলে ধানের ফলনও ভালো পাওয়া যাচ্ছে এবং কৃষকরা লাভবানও হচ্ছে। এর ফলে কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে এ পদ্ধতিতে ধানের চাষের দিকে।’ 

কৃষক মনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর এই পদ্ধতিতে চাষাবাদে জমির পরিমাণ বেড়েছে। এবার ভালো ফলন পাব বলে আশা করছি।’

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছরে উপজেলার চার হাজার হেক্টর জমিতে লাইভ পার্চিং পদ্ধতিতে রোপা আমন ধানের চাষাবাদ করে লাভজনক হওয়ায় এ বছরে এর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ২০ হেক্টরে। এছাড়াও কিটনাশক ব্যবহারের ফলে পরিবেশের উপরে যে বিরূপ প্রভাব পড়ে সেটাও কমে আসবে। কম কিটনাশক ব্যবহার করে ভালো ধান উৎপাদন সম্ভব হবে।’

/এমএফ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের