ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) নেতাকর্মীদের বিরুদ্ধে তরুণীকে নির্যাতনের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৮, ১৩:২৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৩:৩০

খাগড়াছড়ি

অস্ত্রের মুখে অপহরণ করে চার মাস ধরে এক তরুণীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৩ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী।

লিখিত বক্তব্যে তরুণী বলেন, ইউপিডিএফ প্রসীত গ্রুপের হয়ে কাজ করার প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ১৭ আগস্ট রাঙামাটির সদরের বধিপুরের বাড়ি থেকে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যায়। রাঙামাটির ধর্মঘর, জীবতলী ও ডুলুছড়ি এলাকার বিভিন্ন স্থানে বন্দি অবস্থায় তার ওপর চলে পাশবিক নির্যাতন। গত ১৯ নভেম্বর ডুলুছড়ি এলাকায় নিরাপত্তাবাহিনীর টহল দল দেখে সন্ত্রাসীরা তাকে রেখে পালিয়ে যায়ে। নিরাপত্তাবাহিনীদের সহযোগীতায় বন্দিদশা থেকে মুক্তি পান তিনি।

অপহরণ ও নির্যাতনের ঘটনায় রাঙামাটির কোতোয়ালি থানায় ভুক্তভোগী তরুণী অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা করেছেন।

সংবাদ সম্মেলন থেকে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ওই তরুণী।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী