ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আ.লীগের টিকিট মোকতাদির চৌধুরীর, সমর্থকদের উচ্ছ্বাস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৮, ১৫:০০আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৫:১৩

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আ.লীগের টিকিট মোকতাদির চৌধুরীর, সমর্থকদের উচ্ছ্বাস

ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী আবারও দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ উৎসবে মেতে উঠেছেন নেতাকর্মী ও সমর্থকরা। 

রবিবার (২৫ নভেম্বর) দুপুরে মনোনয়নের খবর শহরে ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে দলের নির্বাচন পরিচালনা ক্যাম্প অফিসে উপস্থিত হন। পরে সেখানে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ উদযাপন করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন। আগামী ৩০ তারিখ নির্বাচনে আমরা এবং দলীয় নেতাকর্মীরা সারাদিন ভোট কেন্দ্রে অবস্থান করবো। সাধারন মানুষের ভালবাসার প্রতীক নৌকার বিজয় ৬টি আসনেই নিশ্চিত করবো।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের