মাদারীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

মাদারীপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৮, ১০:০৮আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১০:১০

মাদারীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাদারীপুরের রাজৈর উপজেলায় চারাগাছ বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৬ নভেম্বর) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ফেনীর দাগনভূঁইয়ার মোহাম্মদ আলী (৩৫), পিরোজপুরের নেসারাবাদ এলাকার খোকন বেপারী (৩৪) এবং আহতরা হলেন, পিরোজপুরের নেসারাবাদ এলাকার আব্দুল মালেক (৫৫) এবং ফেনীর দাগনভূঁইয়া এলাকার হৃদয় (২২)।

রাজৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলক চন্দ্র বাড়ৈ জানান, সোমবার ভোরে বরিশাল থেকে গাছের চারাবোঝাই একটি পিকআপ মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। পিকআপটি ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি বাম পাশের একটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন নিহত হন, গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি জিয়াউল মোর্শেদ জানান, নিহতদের লাশ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের