হিলি স্থলবন্দরকে বেনাপোল স্থলবন্দরের সমকক্ষ হিসাবে গড়ে তোলা হবে: শিবলী সাদিক

হিলি প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১১:৩৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১১:৩৭

সভায় বক্তব্য রাখছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক দিনাজপুরের হিলি স্থলবন্দরকে বেনাপোল স্থলবন্দরের সমকক্ষ হিসাবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনে দ্বিতীয়বারের মতো আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক। মনোনয়ন পাওয়ার পর সোমবার  (২৬ নভেম্বর) দুপুরে হিলিতে নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে তিনি এ কথা বলেন।

শিবলী সাদিক বলেন,  ‘বিগত ৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় সারা দেশে ও নিজ এলাকায় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে তা বিগত কোনও সরকারের আমলে হয়নি।  প্রধানমন্ত্রী আমাদের নির্দেশে দিয়েছেন যে, মানুষের ঘরে ঘরে যাও, মানুষের দ্বারে দ্বারে যাও, মানুষের পাশে গিয়ে দাড়াও।  আমি বিগত ৫ বছরে সেই কাজটি করে গিয়েছি। যার কারণে  এই মুল্যায়ন ও ভালোবাসার ফলশ্রুতিতে দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  আমাকে  দ্বিতীয়বারের মতো সুযোগ দিয়েছেন দিনাজপুর-৬ আসনের  মানুষের সেবা করার জন্য।’

এসময় সেখানে উপস্থিত ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাবেক মেয়র কামাল হোসেন রাজ, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।  

/এমএফ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের