বিস্ফোরক মামলায় উল্লাপাড়ার সাবেক মেয়র কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১৮:২৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৮:৫৮

এম বেলাল হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি এম বেলাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইবুন্যাল-১-এর বিচারক ফাহমিদা কাদের তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সেরেস্তাদার ইসমাইল হোসেন ও জেলা কারা তত্ত্বাবধায়ক আল মামুন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালে আদালতে হাজিরা দিয়ে এম বেলাল হোসেন উল্লাপাড়া থানা পুলিশের দায়ের করা দুটি বিস্ফোরক মামলায় (মামলা নং-এসটি-৪৮/২০১৮ ও এসটি-৪৯/২০১৮) আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের