চট্টগ্রামে একযোগে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার পাঁচ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ নভেম্বর ২০১৮, ১৯:৫১আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২১:১০

চট্টগ্রামে একযোগে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার পাঁচ প্রার্থী একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে একযোগে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের পাঁচ প্রার্থী। বুধবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে তারা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পাঁচ প্রার্থী নগরীর বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে সকালে পাঁচ প্রার্থী চট্টগ্রাম নগরীর পল্টন রোডে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের বাসায় যান। পরে সেখান থেকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছিরসহ নেতাকর্মীরা একযোগে মনোনয়নপত্র জমা দিতে যান।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড ও কাট্টলী) আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে জাসদ একাংশের নেতা মঈনউদ্দিন খান বাদল, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনের ডা. আফসারুল আমিন ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে এম এ লতিফ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রার্থীরা।

মঈনউদ্দিন খান বাদল সাংবাদিকদের বলেন, ‘বিরোধী দলগুলো যেসব অভিযোগ করছে তার কোনও ভিত্তি নেই। লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই তৈরি হয়েছে। আমরা যারা সরকারের এমপি আছি, তারা কোনও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করছে না। সরকারের কোনও কাজে হস্তক্ষেপও করছি না।’

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের