নেতাকর্মীদের সঙ্গে কাঁদলেন মেঘনার শফিক

মাসুদ আলম, কুমিল্লা
০১ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৬:১১

নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়েে আবেগ আপ্লুত হয়ে পড়েন কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নেতাকর্মীদের সান্ত্বনা দিতে গিয়ে কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল আলম নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে তিনিও কেঁদে ফেলেন। মো. শফিকুল আলম কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন না পাওয়ায় নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।

নেতাকর্মীদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আজ আপনাদের চোখের পানি বলে দিচ্ছে আমাকে কত ভালোবাসেন। আমি কখনো আপনাদের ছেড়ে যাবো না। আপনাদের ভালোবাসা আমার সারা জীবনের শ্রেষ্ঠ অর্জন।’

মেঘনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম আরও বলেন, ‘জীবনের উল্লেখযোগ্য সময়টুকু মেঘনার পেছনে ব্যয় করেছি। তার প্রতিদান আপনারাও দিয়েছেন। জীবনের বাকি সময়টুকু আপনাদের সঙ্গে থাকতে চাই। আমি ধনদৌলতের পেছনে ছুটিনি। শুধু এই চরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ছুটেছি। প্রিয় মেঘনাবাসী, আমি একদিন থাকবো না। এই মেঘনাকে আপনারা দেখে রাখবেন। যুবকরা তোমরা মেঘনার ভবিষ্যৎ। তার বক্তব্য শুনে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবেগে তারও গলা জড়িয়ে আসে, তিনিও কেঁদে ফেলেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সব ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুক্রবার বিকালে মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামে শফিকুল আলম নিজ বাড়িতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

মিলনমেলায় মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মাইনুদ্দীন মুন্সী তপন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, যুব ও ক্রীড়া সম্পাদক ফারুক সরকার, ভাওরখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন মেম্বার, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বার, মেঘনা উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ