রাবিতে ২ বিভাগ একীভূত না করার দাবিতে রক্ত ঢেলে পাল্টা কর্মসূচি

রাবি প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৫২

রক্ত দিয়ে লিখে দুই বিভাগ একীভূত না করার দাবি জানিয়ে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে নিজেদের বিভাগের সঙ্গে একীভূত না করার দাবিতে রাস্তায় রক্ত ঢেলে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনের রাস্তায় তারা এ কর্মসূচি পালন করেন। এতে   তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

ক্যাম্পাস সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিজ্ঞান ভবনের সামনে ক্লাস-পরীক্ষা বর্জন করে ইইই বিভাগের শিক্ষার্থীরা অবস্থান নেন। অবস্থান চলাকালে দুপুরে রাস্তায় রক্ত ঢেলে দুই বিভাগ এক না করার দাবি জানান তারা। এ সময় রক্ত দিতে গিয়ে নাজমুল হাসান, আবু বক্কর সিদ্দিক, অরিন্দম স্যানাল দীপ্ত অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে নাজমুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানতে চাইলে ইইই বিভাগের সভাপতি অধ্যাপক আবু জাফর মু.তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ সমস্যা সমাধানের জন্য বলে আসছি। কিন্তু প্রশাসন আজ পর্যন্ত বিষয়টির সমাধান করতে পারেনি। বিভাগের শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরে আসার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা আমার কথা শোনেনি।’

শিক্ষকদের আশ্বাসে এপিইই বিভাগের শিক্ষার্থীদের অনশন স্থগিত

অন্যদিকে দুই বিভাগ একীভূত করার দাবিতে আমরণ অনশন স্থগিত করেছেন ফলিত এপিইই বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষকদের আশ্বাসে মঙ্গলবার দুপুরে তারা তাদের কর্মসূচি স্থগিত করেন। সোমবার (৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে তারা অনশন শুরু করেন।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আগামীকাল একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা তাদের অবগত করেছি। এরপর তারা তাদের কর্মসূচি স্থগিত করে।’

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর থেকে বিভাগ দুটিকে একীভূতকরণের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এপিইই বিভাগের শিক্ষার্থীরা। পরে বিভাগের শিক্ষকরা তাদের আশ্বস্ত করলে তারা কর্মসূচি স্থগিত করেন। অন্যদিকে ২০ নভেম্বর ইইই বিভাগের শিক্ষার্থীরা দুই বিভাগকে একীভূত না করার দাবিতে পাল্টা আন্দোলনে নামেন। তারাও ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালাচ্ছিলেন।এর মধ্যে গত ২৯ নভেম্বর বিষয়টি নিয়ে অনুষদ সদস্যরা আলোচনায় বসেন। কিন্তু সেখানে দুই বিভাগ একীভূত করার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম