গাইবান্ধায় আগুনে পুড়লো ৪ ব্যবসা প্রতিষ্ঠান

গাইবান্ধা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৮, ২২:৩০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২২:৪৬

আগুনে পুড়লো ৪ ব্যবসা প্রতিষ্ঠান (ছবি– প্রতিনিধি)

গাইবান্ধা শহরের সার্কুলার রোডের সুইপার কলোনিতে আগুন লেগে চার ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাড়ি পুড়েছে। বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা অন্য প্রতিষ্ঠান ও সংলগ্ন একটি হরিজন সম্প্রদায়ের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে চারটি প্রতিষ্ঠান ও একটি বাড়ি পুড়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরাও তাদের সহায়তা করেন।

গাইবান্ধা ফায়ার সার্ভিসেরর স্টেশন অফিসার খতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান