ম্যানসিটির ওপর চাপ ধরে রাখলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৪, ১৯:৪৪আপডেট : ০৪ মে ২০২৪, ২০:৩৬

ডেকলান রাইস দারুণ নৈপুণ্য দেখালেন। গোল তো করেছেনই, বানিয়েও দিয়েছেন একটি। তাতে শনিবার এমিরেটস স্টেডিয়ামে ৩-০ গোলে বোর্নমাউথকে হারালো আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে ম্যানচেস্টার সিটির ওপর চাপ ধরে রাখলো গানাররা।

এই জয়ে আর্সেনাল ম্যানসিটির চেয়ে দুই ম্যাচ বেশি খেলে চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে। আজ রাতেই ব্যবধান কমানোর লক্ষ্যে উলভসের বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা।

এমিরেটসে বোর্নমাউথের বিপক্ষে বেশিরভাগ সময় আধিপত্য ধরে রেখেছিল মিকেল আর্তেতার দল। বোর্নমাউথ গোলকিপার মার্ক ট্র্যাভার্স বক্সের মধ্যে ফাউল করেন কাই হ্যাভার্জকে। ভিএআর রিভিউয়ে পেনাল্টি পায় স্বাগতিকরা। বুকায়ো সাকা স্পট কিক থেকে গোল করে বিরতির ঠিক আগে দলকে এগিয়ে দেন।

আর্সেনাল দ্বিতীয় গোলের দেখা পায় ৭০ মিনিটে। রাইসের দুর্দান্ত ফ্লিক পাসে লিয়ান্দ্রো ট্রসার্ড বক্সের ভেতর থেকে জাল কাঁপান।

বোর্নমাউথ তো অল্প সময় পরই গোল শোধের উল্লাসে মেতে উঠেছিল। আতোঁয়া সেমেনিও জালে বল জড়ান। কিন্তু আর্সেনাল গোলকিপার ডেভিড রায়াকে ফাউল করায় গোল বাতিল হয়। স্টপেজ টাইমে রাইস গানারদের হয়ে তৃতীয় গোল করেন।

আর্সেনাল তাদের শেষ দুটি ম্যাচ খেলবে ম্যানইউ ও এভারটনের বিপক্ষে। একই সঙ্গে তাদের চাওয়া থাকবে ম্যানসিটি যেন হোঁচট খায়। তাহলেই ২০ বছরে প্রথম লিগ ট্রফি উঁচিয়ে ধরতে পারবে গানাররা।  

এই জয়ে ৩৬ ম্যাচ শেষে ৮৩ পয়েন্টে শীর্ষে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম