মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত, আহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ১২:০৩আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১২:০৭

সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত প্রাইভেট কার ও ট্রাক মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে ঢাকামুখী প্রাইভেটকার ও মাওয়া ঘাটগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. ফুয়াদ (৪০)নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত  হয়েছেন তার সঙ্গে থাকা ৪জন যাত্রী। সোমবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কুমারভোগ এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলো-ঢাকার জিগাতলা এলাকার বাসিন্দা মো. সামিউল (৪৩), উত্তরা এলাকার বাসিন্দা খাদিজা (৩৮), কল্যাণপুর এলাকার বসিন্দা মো. রাসেল (৪০) এবং নাইমা (৪২)। নিহত ফুয়াদ দীর্ঘদিন ধরেই আমেরিকায় ছিল। সে দেশে বেড়াতে এসেছিল।

সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত প্রাইভেট কার ও ট্রাক শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, ঢাকা থেকে প্রাইভেটকারে তারা মাওয়া ঘাট এলাকায় বেড়াতে এসেছিলো। ফেরার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন ফুয়াদ। গুরুতর আহত ৪ জন প্রাইভেটকার যাত্রীদের শ্রীনগর উপজেলা কমপ্লেক্স থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির জানান, ‘ট্রাকচালক ঘটনার পর পালিয়ে গেছে। ফুয়াদের মরদেহ পুলিশ হেফাজতে আছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম