সাতক্ষীরা-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সরদার মুজিব

সাতক্ষীরা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১০:১৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৪:৪১

সরদার মুজিব সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব। সাতক্ষীরার রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনে তার প্রার্থিতা বাতিলের পর উচ্চ আদালতে আপিল করলে সোমবার (১০ ডিসেম্বর) আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পান তিনি। এ নিয়ে সাতক্ষীরা-১ আসনে নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বর্তমানে ৭ জন।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব জানান, ‘এলাকার জনগণের অনুরোধে সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। ২ ডিসেম্বর বাছাইয়ের দিনে মনোনয়নপত্রে ত্রুটি থাকার কারণ দেখিয়ে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আমার প্রার্থিতা বাতিল করেন। এরপর প্রার্থিতা বৈধতার জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদন করি। সেখানেও আমার প্রার্থিতা ফিরে পাইনি। এরপর উচ্চ আদালতে আপিল করলে সোমবার শুনানি শেষে বিজ্ঞ আদালত আমার প্রার্থিতা বৈধ ঘোষণার আদেশ দেন।’

এদিকে, ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এই আসনে অন্য ৬ জন প্রার্থী প্রচারণা শুরু করেছেন। প্রার্থীরা হলেন- ১৪ দলীয় জোটের ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোটের প্রার্থী বিএনপির হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ), জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত (লাঙ্গল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ.এফ.এম আছাদুল হক (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আজিজুর রহমান (কাস্তে) ও ন্যানশাল পিপলস পার্টির আব্দুর রশিদ (আম)।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম