শ্রীমঙ্গলে দেশের সপ্তম চা নিলাম অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ২০:০৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:০৫

চা বস্তা

দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সপ্তম চা নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে উত্তোলন করা হয় ২৬ লাখ ৩ হাজার ৭০০ কেজি চা পাতা।

সোমবার (১৭ ডিসেম্বর) শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কের খান টাওয়ারে সকাল ৮টা শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে নিলাম। ‘টি ট্রেডাস অ্যান্ড প্লান্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ এর ও চট্টগ্রামের টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন যৌথ ব্যবস্থাপনায় এই নিলাম অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গলের জেরিন চা বাগানের ব্যবস্থাপক মো.সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, এই চা নিলাম কেন্দ্রে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও ৭টি ব্রোকার  হাউজ অংশ নেয়।

টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স লিমিটেডের সদস্য কাউছার ইকবাল জানান, নিলামে ২৬ লাখ ৩ হাজার  ৭০০ কেজি চা ওঠে। লিফ ও ডাস্ট চা পাতার মোট লট ৪ হাজার ৭৩৪। মোট ৪৭ হাজার ৩৪০ বস্তা চা পাতা। যার আনুমানিক মূল্য ৭৬ কোটি টাকা। শ্রীমঙ্গলে সপ্তম এবং মৌসুমের ৩৩তম এই নিলাম এটি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম