রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কারাবন্দি আবু সাঈদ চাঁদের ছোট ভাইসহ বিএনপি-জামায়াতের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, আবু সাঈদ চাঁদের ছোট ভাই বানেশ্বর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আজিজুল আলম বারী মুক্তা, ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আনারুল ইসলাম, মাড়িয়া গ্রামের বিএনপি নেতা হায়দার আলী ও চারঘাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কায়েম উদ্দিন।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, ‘গ্রেফতারকৃতরা সবাই নাশকতা মামলার আসামি।’







