তফসিলের পর খুলনায় ৫৩ মামলায় ৪৪৬ জনকে গ্রেফতারের অভিযোগ বিএনপির

খুলনা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ১০:১৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:২৩

বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর খুলনা জেলার ৯টি উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। এ সব মামলায় ৪৪৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

খুলনা জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থীরা নির্বাচনি এলাকায় প্রচারণা চালাতে গিয়ে হামলা, মামলা ও গণগ্রেফতারের শিকার হচ্ছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত জেলার ৯টি থানায় ৫৩টি মামলা দায়ের করেছে পুলিশ। তথাকথিত ও পরিকল্পিত নাশকতার নাটক সাজিয়ে এ সব মামলা দায়ের করে গ্রেফতার চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত দাকোপে ১টি, বটিয়াঘাটায় ৪টি, রূপসা থানায় ৭টি, তেরখাদা থানায় ৩টি, দিঘলিয়া থানায় ৪টি, ফুলতলা থানায় ৫টি, ডুমুরিয়া থানায় ৭টি, কয়রা থানায় ১৫টি ও পাইকগাছা থানায় ৭টি মামলা দায়ের করা হয়েছে। এ সব মামলার মধ্যে দিঘলিয়া থানায় ৬৮ জন, ফুলতলা থানায় ৭ জন, ডুমুরিয়া থানায় ১৫ জন, কয়রা থানায় ৩৫০ জন ও পাইকগাছা থানায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি কারাগারে আটক নেতা-কর্মীদের মুক্তির আহ্বান জানান।

মামলা ও গ্রেফতার বিষয়ে খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘বিএনপির অভিযোগ সঠিক না। তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত খুলনা জেলার কোনও থানায় রাজনৈতিক কোনও মামলা দায়ের করা হয়নি। বিএনপি নেতারা মামলা ও আসামিদের নিয়ে কথা বললে সেটা স্পষ্টভাবে বলতে হবে। ঢালাওভাবে বললে তা ঠিক হবে না।’

/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে