সাম্প্রদায়িকতা, অপশক্তি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এবার ভোট বিপ্লব: ওবায়দুল কাদের

ফেনী প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:০০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৬:০৬

ফেনী-মাইজদী সড়কের সংস্কার কাজ পরিদর্শনে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, এবারের নির্বাচনে ভোট বিপ্লব হবে সাম্প্রদায়িকতা, অপশক্তি, খুনি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে ফেনী-মাইজদী সড়কের জয়লস্করে সড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘ঐক্যফন্ট্র নেতা ড. কামাল হোসেনের ভোট বিপ্লবের’ দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ভোট বিপ্লব হবে। যারা সন্ত্রাস, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকতায় রূপান্তর ঘটাতে চায়, যারা সন্ত্রাস দুর্নীতি করে এবং যাদের ইতিহাস খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং দুর্নীতির জন্য যারা ইতোমধ্যে কুখ্যাত, তাদের বিরুদ্ধে এবার ভোট বিপ্লব হবে।’
‘এই নির্বাচনে আওয়ামী লীগকে ভারত সমর্থন দিয়ে গণতন্ত্রকে হত্যা করছে’- ঐক্যফন্ট নেতাদের এমন মন্তব্যে ওবায়দুল কাদের এমপি বলেন, ‘ভারত একটা গণতান্ত্রিক দেশ। এর জবাব ভারতীয় সরকার বা দূতাবাস দেবে। এই দেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ আছে কিনা আমার জানা নেই। কারণ, আমরাওবা সেটা আশা করবো কেন।’
তিনি বলেন, ‘আমাদের তো ভারত ক্ষমতায় বসাতে পারবে না। আমাদের ক্ষমতায় বসাতে পারে বাংলাদেশের জনগণ। ক্ষমতা থেকে সরাতেও পারে বাংলাদেশের জনগণ।’

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের