মেহেরপুর-২ আসনে জেলা বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৫০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৫

মেহেরপুর

মেহেরপুর-২ আসনের গাংনীতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার পর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গাংনী উপজেলার বামুন্দী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়ালের বাড়ির সামনে হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আবদুল আওয়ালের অভিযোগ, বাড়ির সামনে বোমা হামলার ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারীরা বাড়ির গেটের সামনে পরপর দুটি বোমা ছুঁড়ে মারলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাভেদ মাসুদ মিল্টন এই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

বামুন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মকবুল হোসেন জানান, ঘটনাস্থল থেকে কাচের মার্বেল উদ্ধার করা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী