নাটোরে তিনটি আসনে ধানের শীষ প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

নাটোর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:২২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:৪২

নাটোর নাটোর-১, ২ ও ৩ আসনে ধানের শীষ প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রবিবার (৩০ ডিসেম্বর) অনিয়মের অভিযোগ এনে নিজ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।

ধানের শীষের যে তিন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা হলেন- নাটোর-১ আসনের প্রার্থী কামরুন্নাহার শিরিন, নাটোর-২ আসনের প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি এবং নাটোর-৩ আসনের প্রার্থী দাউদার মাহমুদ।

নাটোর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুন্নাহার শিরিন অভিযোগ করে  জানান, শনিবার রাতে নাটোর-১ আসনের ১০টি কেন্দ্রে নৌকা প্রার্থীর অনুসারীরা সিল দিয়ে ব্যালট বাক্স ভরে রাখে। এছাড়া আজ সকাল ১০টার মধ্যে অধিকাংশ কেন্দ্রে ভোট বাক্স পূরণ করা হয় নৌকা প্রতীকের সিলযুক্ত ব্যালট দিয়ে। এছাড়া সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও অধিকাংশ বুথ থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। অধিকাংশ কেন্দ্রে প্রকাশ্যে নৌকার সিল দিয়ে ব্যালট বাক্স পূরণ করা হয়। এতে নির্বাচনের পরিবেশ না পেয়ে দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ি লালপুর উপজেলার গৌরিপুর এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

নাটোর-২ আসনের প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি জানান, নাটোর-২ আসনের অধিকাংশ কেন্দ্র থেকে ধানের শীষ প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এছাড়া অধিকাংশ কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দেওয়া হয়েছে। এসব কারণে শহরের আলাইপুর এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুপুর পৌনে তিনটায় সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

নাটোর-৩ আসনের ধানের শীষ প্রার্থী দাউদার মাহমুদ একই অভিযোগের সঙ্গে নিজ দলীয় কার্যালয়ে পুলিশের নজরবন্দির অভিযোগ দাবি করে দুপুর ২টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন। 

/এসএসএ/এআর/
সম্পর্কিত
বারনই নদীতে মাছ মরে ভেসে ওঠার কারণ খুঁজতে তদন্ত কমিটি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
রিলিফের সরকারি চাল ব্যবসায়ীর গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস