দুই ভাইয়ের জয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৮, ১১:৪২ আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:৪৯

 

দুই ভাইয়ের জয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল বিপুল ভোটের ব্যবধানে নারায়ণগঞ্জ-৪ আসনের মহাজোটের প্রার্থী এ কে এম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী এ কে এম সেলিম ওসমান বিজয়ী হওয়ায় নগরীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও  জাতীয় পার্টির নেতাকর্মীরা। রবিবার রাত ৮টার দিকে নগরীর চাষাঢ়া রাইফেল ক্লাবের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন আহমেদসহ অনেকে। দুই ভাইয়ের জয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ২১৬টি ভোট কেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান (নৌকা) ৩ লাখ ৯৩ হাজার ১৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিক দল ২০ দলীয় জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মনির হোসাইন কাশেমী (ধানের শীর্ষ) পেয়েছেন ৭৬ হাজার ৫৮২ ভোট। দুই ভাইয়ের জয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে ১৭১টি ভোট কেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রের ফলাফলে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির একেএম সেলিম ওসমান (লাঙল) ২ লাখ ৮০ হাজার ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নাগরিক ঐক্যের এসএম আকরাম (ধানের শীষ) পেয়েছেন ৫১ হাজার ৯৮৬ ভোট।

 

/এফএস/
সম্পর্কিত
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিনামূল্যে গ্যালারিতে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ
বিনামূল্যে গ্যালারিতে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
একদিনে ডেঙ্গুতে প্রাণ গেলো তিনজনের, নতুন ভর্তি ১২৯৯
একদিনে ডেঙ্গুতে প্রাণ গেলো তিনজনের, নতুন ভর্তি ১২৯৯
এনসিপি পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে: আবু হানিফ
এনসিপি পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে: আবু হানিফ
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের