যশোরে ‘বন্দুকযুদ্ধে’ অপহরণকারী নিহত, অপহৃত শিশুর লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৯, ১১:০৬আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১১:২৪

যশোর যশোরের মণিরামপুর উপজেলার সাতনল এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বিল্লাল (১৯) নামে এক অপহরণকারী নিহত হয়েছে। অপহৃত শিশু উদ্ধার করতে গিয়ে মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। একই  রাতে পুলিশ অপহৃত শিশুটিরও লাশ উদ্ধার করেছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের সময় অপহরণকারী চক্রের গুলিতেই নিহত হয় বিল্লাল।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, গত ৬ জানুয়ারি মণিরামপুর উপজেলার খেদাইপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র তারিফ নিখোঁজ হয়। এরপর তারিফের বাবার কাছে মুক্তিপণ চেয়ে ফোন করলে তিনি ৭ জানুয়ারি থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অপহরণকারীদের দেওয়া বিকাশ নাম্বারের মাধ্যমে অপহরণকারী বিল্লালকে শনাক্ত করে। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী  মঙ্গলবার রাতে তারিফকে উদ্ধারে সাতনল এলাকায় যায় পুলিশের একটি টিম। এসময় অপহরণকারী চক্রের অপর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় অপহরণকারী চক্রের গুলিতেই নিহত হয় বিল্লাল। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

তিনি আরও জানান, পরবর্তীতে ভোর রাত ৪টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্য মতে খেদাইপুর কালভার্টের নিচ থেকে অপহৃত শিশু তারিফের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের