অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাচারকারীসহ আটক ৪

বেনাপোল প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ২৩:৪৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০০:০৫

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক চার পাচারকারী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভুয়া সিঅ্যান্ডএফ কার্ড দেখিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাচারকারীসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় আইসিপি চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন– কুমিল্লা জেলার হোমনা থানার মহিষমারী গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন (৫২), একই এলাকার মুগারচর গ্রামের সেনুমিয়া (৫০) ও নাসির উদ্দিন (৪৫) এবং বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের (পাচারকারী) দিদারুল ইসলাম (২৩)।

আটক জসিম উদ্দিন জানান, ‘দিদারুল ইসলাম (পাচারকারী) ২০ হাজার টাকার বিনিময়ে আমাদের তিনজনকে বেনাপোলের পেট্রাপোলের প্রধান সড়ক দিয়ে ভারতে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য চুক্তি করে। পরে আমাদের কাছে পাসপোর্ট ভিসা না থাকায় বিজিবি আটক করে।’

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবদুল ওয়াহাব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েকজন লোক পাসপোর্ট ভিসা ছাড়া ভুয়া সিঅ্যান্ডএফ কার্ড দেখিয়ে চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করবে। পরে চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা ভারতে প্রবেশের আগেই পাচারকারীসহ ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিল্লাল ট্রেড সেন্টারের তিনটি ভুয়া সিঅ্যান্ডএফ কার্ড পাওয়া যায়।’

আটকৃতদের অবৈধ অনুপ্রবেশ আইনে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  

/এমএফ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম