কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ১৮:২৮আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৮:২৯

লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের খেজুরবাগ কবরস্থান রোডের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায়  দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. বাছির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশটি প্রেরণ করা হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ বছর।’

তিনি জানান, সকালে খেজুরবাগ সাতপাখি কবরস্থান রোডের এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমরা জানতে পারি যে রোডের পাশে এক যুবকের লাশ পড়ে আছে। আমরা  দ্রুত ঘটনাস্থলে এসে নিহত যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি। তার বুকের নিচে ধারালো ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার পরনে ছিল জিন্সের প্যান্ট , সাদা রঙের শার্ট ও নীল রঙের একটি ব্লেজার। যুবকটিকে ছিনতাইকারী বা পূর্বশত্রুতার জের ধরে অন্য কেউ হত্যা করতে পারে বলে আমরা ধারণা করছি। তবে নিহত যুবকটির পরিচয় পাওয়া গেলেই এই হত্যাকাণ্ডের মূল রহস্য আমরা উদঘাটন করতে পারব।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান