শরীয়তপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

শরীয়তপুর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৯, ০৯:৩৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০৯:৪৩

শরীয়তপুর শরীয়তপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর ও রাসেল নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। রবিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার দেওভোগ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

নিহত জাহাঙ্গীরের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সূর্য্যমনি গ্রামে এবং রাসেলের বাড়ি মাদারীপুর সদর উপজেলায় চাপাতলি গ্রামে।

পুলিশ জানায়, ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দক্ষিণ দেওভোগ এলাকায় রবিবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাত দলের সদস্যরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাত দলের সর্দার জাহাঙ্গীর ও রাসেল ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘ডাকাতরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালাতে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি চালালে দুই ডাকাত নিহত হয়। এ সময় আমাদের তিন পুলিশ সদস্যও আহত হয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম