আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ধুনটের বিশ্ব ইজতেমা শেষ

বগুড়া প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৯, ১১:১৮আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১১:১৯

বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় আয়োজিত তাবলিগ জামাতের তিন দিনের ৪৩তম আঞ্চলিক বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমা। এসময় মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের শুরা সদস্য আলহাজ মাওলানা মোশারফ হোসেন।

ইজতেমার আয়োজক কমিটির সদস্য আলহাজ হুমায়ুন কবির জানান, ঢাকার টঙ্গীর বিশ্ব ইজতেমা সফল করতে দীর্ঘদিন ধরে ধুনট উপজেলার সরুগ্রামে ইজতেমা অনুষ্ঠিত আসছে। এ বছর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুদান, থাইল্যান্ড ও ভারতসহ দেশের বিভিন্ন এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন। শুক্রবার ইজতেমায় জুম্মার নামাজের ঈমামতি করেন কাকরাইল মসজিদের শুরা সদস্য আলহাজ মাওলানা মোশারফ হোসেন। এরপর হেদায়েতের বয়ান করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি হাফেজ মাওলানা ওজিউল্লাহ্। বাদ আসর ইন্দোনেশিয়ার তাবলিগ জামাতের আমির মাওলানা আহম্মেদ মিস বাইন মনির এবং বাদ মাগরিব কাকরাইল মসজিদের শুরা সদস্য আলহাজ মাওলানা মোশারফ হোসেন বয়ান করেন। শনিবার বাদ ফজর বগুড়ার মার্কাস মসজিদের মুরব্বি মাওলানা আলহাজ আশরাফ আলী ও কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মনির বিন ইউসুফ বয়ান করবেন। এরপর সকাল সাড়ে ১০ আলহাজ মাওলানা মোশারফ হোসেনের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্ত ঘটে।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এজন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের