শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে শাবিতে বহিরাগত আটক

শাবি প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৯, ১৫:২৩আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৫:২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাস এলাকায় একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুস সালাম নামের একজন বহিরাগত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জালালাবাদ থানার ওসি  হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুজতবা আলী হল সংলগ্ন টিলা হতে ৬-৭ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের চেষ্টা করার সময় সালাম নামের একজন ব্যক্তিকে আটক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আটকের পর অভিযুক্ত সালাম ধর্ষণের চেষ্টা করেছে বলে শিক্ষার্থীদের কাছে স্বীকার করেছে বলেও জানানো হয়েছে।  

পরে বিশ্ববিদ্যারয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ব্যক্তিকে পুলিশে হস্তান্তর করে।

এ বিষয়ে সহকারী প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় কেউ কোনও ধরনের অন্যায় কাজ করে পার পাবে না। আমরা আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’    

জালালাবাদ থানার ওসি হারুনুর রশীদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম