বিজিবি-বিজিপি বৈঠকে মাদক নির্মূলে ঐকমত্য

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ২৩:০৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২৩:১০

 

বৈঠকে অংশ নেওয়া বিজিবির প্রতিনিধি দল মিয়ানমারের মংডু শহরে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বডার্র গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক হয়েছে। এতে সীমান্তে মাদক নির্মূলে দুই পক্ষ একমত হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) দুপুরে এ বৈঠক হয়।

বৈঠক শেষে মিয়ানমার থেকে ফিরে ১১ সদস্যের প্রতিনিধি দলের প্রধান বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান সাংবাদিকদের জানান, মিয়ানমার ইয়াবা নির্মূলে একযোগে কাজ করতে আগ্রহী। পাশাপাশি সীমান্তের চোরাচালান ঠেকাতে যৌথটহল, সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে ভূমিকা রাখবে তারা। তিনি জানান, সীমান্তের কাছাকাছি অবস্থানকারী বাংলাদেশিরা ভয়ভীতির মধ্যে জীবনযাপন করছে, সেই ব্যাপারে দৃষ্টি রেখে সীমান্তের কাছে পুঁতে রাখা মাইন অপসারণ ও সীমান্তের যেকোনও সমস্যাকে যোগাযোগের মাধ্যমে সম্পাদন করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান জানান, এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের ৩৭টি ইয়াবা কারখানার বিষয়ে ব্যবস্থা নিতে বলা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। মিয়ানমারে অবস্থানকারী জেলেদের সাজা শেষ হওয়ার আগে বিজিবিকে অবহিত করতে বলা হয়েছে।
তবে ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান জানান, মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন মংডু এলাকাতেই ইয়াবা তৈরির কারখানা নেই বলে দাবি করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। তবে তারা ইতোমধ্যে সেদেশে ইয়াবাবিরোধী অভিযান শুরু করেছে। এতে বেশ কয়েকটি ইয়াবার বড় চালানসহ ইয়াবা ব্যবসায়ীকে ধরেছে বলে জানানো হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলের বাকি সদস্যরা হলেন বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এস এম বায়েজিদ খান, বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খাঁন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল মো. আসাদুজ্জামান, রামু ৩০ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুর রহমান, আলীকদম ৫৭ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার খন্দকার মিজানুর রহমান, কক্সবাজার রিজিয়ন পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ, মেজর মো. তারেক মাহমুদ সরকার, মেজর মোহাম্মদ বিন সাহিরুল ইবনে রিয়াজ, মেজর জিএম সিরাজুল ইসলাম এবং টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।
অন্যদিকে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন মংডু মিয়ানমার বডার্র গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাই ই টু। তার নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল সভায় অংশ নেয়।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী