জাহালমকে দুধ দিয়ে গোসল করালেন স্বজনরা

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩০ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৯

জাহালমকে দুধ দিয়ে গোসল করাচ্ছেন তার স্বজনরা বাড়িতে পৌঁছার পর ঘরে তোলার আগে জাহালমকে দুধ দিয়ে গোসল করিয়েছেন তার স্বজনরা। এই গোসলের মাধ্যমে দুদকের ‘ভুলের শুদ্ধি’ করেছেন বলে জানিয়েছেন জাহালমের মা মনোয়ারা বেগম (৬৫)। রবিবার শেষ রাতে বাড়িতে পৌঁছালে মা মনোয়ারা বেগম ও স্ত্রী কল্পনা আক্তার জাহালমের শরীরে দুধ ঢেলে গোসল করান।

এর আগে দুর্নীতি দমন কমিশন-দুদকের ভুল মামলায় প্রায় তিন বছর কারাভোগের পর উচ্চ আদালতের নির্দেশে মুক্তি পান টাঙ্গাইলের জাহালম। রবিবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে একটার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জাহালমকে মুক্তি দেওয়া হয়।

জাহালম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। কারামুক্তির পর ভোররাতের দিকে বাড়িতে এসে পৌঁছান তিনি।

এ সময় জাহালমের অপেক্ষায় থাকা তার মা, স্ত্রী, ভাইবোনসহ স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে বাড়ির পরিবেশ। পরে জাহালমকে ঘরে তোলার আগে দুধ দিয়ে গোসল করানো হয়। তার মা মনোয়ারা বেগম (৬৫) জানান, ছেলেকে দুধ দিয়ে গোসল করিয়ে মূলত দুদকের ভুলের শুদ্ধি করেছেন তারা।

প্রসঙ্গত, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু দুদকের ভুলে সালেকের বদলে বিনা দোষে তিন বছর কারাগারে কাটাতে হয়েছে নরসিংদীর একটি পাটকলের শ্রমিক টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা জাহালমকে। রবিবার (৩ ফেব্রুয়ারি) সোনালী ব্যাংকের ওই অর্থ জালিয়াতির মামলা থেকে অব্যাহতি দিয়ে হাইকোর্ট তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। পরে কারাগারে কাগজ পৌঁছানোর পর রবিবার রাতেই জেল সুপার তাকে মুক্তি দেন।

আরও পড়ুন:

জাহালমের ঘটনা তদন্তে দুদকের কমিটি

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
বন্ধ আছে দেশের ৩৫ বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট
বন্ধ আছে দেশের ৩৫ বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট
বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান
বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি