খুলনায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

খুলনা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৫২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫২

খুলনায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ

খুলনা-রূপসা বাইপাস সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন প্রাইভেটকারের যাত্রী ও দুজন পথচারী। রবিবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে লবণচরা থানার সামনে জব্বার সড়কের কাছে হরিণটানা গেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাগেরহাট থেকে খুলনাগামী সিমেন্টবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-২৫৮৪) খুলনা-রূপসা বাইপাসের হরিণটানা গেট এলাকায় একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ ৩৫-০০২৫) মুখোমুখি আঘাত করে। এতে চালকসহ প্রাইভেটকারে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। প্রাইভেটকারটি খুলনা জিরোপয়েন্ট থেকে রূপসা ব্রিজের দিকে যাচ্ছিল। এ সময় দুই পথচারীও নিহত হন।’
ওসি আরও জানান, নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হচ্ছেন মাহমুদ হাসান বাবু ও এএসএম সাদিকুল হাসান। বাবু গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের মাস্টার্সের ছাত্র। হাসানও গোপালগঞ্জের বাসিন্দা।
পুলিশ ধারণা করছে, পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারটি সড়কের ডানদিকে চলে আসে। এ অবস্থায় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হতে পারে।
সংঘর্ষে প্রাইভেটকারটি ধুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারের জানালা ভেঙে লাশ উদ্ধার করে। ট্রাকের চালক পলাতক রয়েছে।

/এমএএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম