মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৯

মানিকগঞ্জ ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া থানার দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এক তরুণীকে সাটুরিয়া ডাকবাংলোয় আটকে রেখে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হচ্ছেন– সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম।

ধর্ষণের সময় ইয়াবা সেবনেও বাধ্য করা হয়েছে বলে পুলিশ সুপারের কাছে ওই তরুণী লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী তরুণী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগে জানান, তার এক খালা সাটুরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেনের কাছে প্রায় তিন লাখ টাকা পান। ওই টাকা আনতে গত বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে খালার সঙ্গে সাটুরিয়া থানায় যান তিনি। সেখানে পুলিশ কর্মকর্তা সেকেন্দারের সঙ্গে দেখা হলে তিনি তাদের দুজনকে নিয়ে সাটুরিয়া ডাকবাংলোতে যান। কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হন একই থানার আরেক এএসআই মাজহারুল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে, দুজনে মিলে অভিযুক্ত তরুণী ও তার খালাকে আলাদা ঘরে আটকে রাখেন। একপর্যায়ে ওই তরুণীকে অস্ত্রের মুখে ইয়াবা সেবনে বাধ্য করা হয়। পরে একাধিকবার ধর্ষণ করা হয়। শুক্রবার সকাল পর্যন্ত আটকে রেখে দুজনকে ডাকবাংলো থেকে বের করে দেওয়া হয়।
রবিবার (১০ ফেব্রুয়ারি) ওই তরুণী মানিকগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুই কর্মকর্তাকে থানা থেকে  প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেন পুলিশ সুপার। তবে অভিযুক্ত এসআই সেকেন্দার হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। 

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামিম বাংলা  ট্রিবিউনকে বলেন,  ‘রাতেই মৌখিকভাবে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে সাটুরিয়া থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান