নাটোরে জোড়া খুনের মামলা, বিএনপি নেতা দুলুর জামিন নামঞ্জুর

নাটোর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৪

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু   (ফাইল ছবি)

নাটোরের তেবাড়িয়া এলাকার জোড়া খুনের মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জামিন নামঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাটোর কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান এবং সরকার পক্ষের আইনজীবী (পিপি) সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আইও তারিক বিন খালিদ জানান, ২০১৫ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নাটোরের তেবাড়িয়া এলাকায় বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে রাকিব ও রায়হান নামে দুই জন নিহত হন। এই ঘটনায় অজ্ঞাত আসামি করে দুটি পৃথক মামলা দায়ের করে রাকিবের ভাই ফিরোজ এবং রায়হানের ভাই আনজির হোসেন।

তিনি আরও জানান, তদন্ত শেষে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে গত বছরের ডিসেম্বরে চার্জশিট প্রদান করা হয়েছে। মামলার শুনানির জন্য মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে দুলুকে আদালতে হাজির করা হয়। এসময় দুলুর পক্ষের আইনজীবী জামিন চাইলেও আদালত জামিন নামঞ্জুর করে দুলুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানি শেষে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। 

এ ব্যাপারে জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন জানান, নিহত রাকিব নাটোর এন এস কলেজ ছাত্রদল শাখার ক্রীড়া সম্পাদক এবং রায়হান সিংড়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। অথচ আওয়ামী লীগ নিহত দুই জনকেই নিজেদের কর্মী দাবি করে নিহতের পরিবারের লোকজনকে দিয়ে চাপ সৃষ্টি করে মামলা দায়ের করেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক এই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তি দাবি করেন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম