চট্টগ্রামে গ্যাস সংযোগ মেরামতের সময় আগুনে দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে গ্যাস সংযোগ মেরামতের সময় আগুন লেগে দুই যুবক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি টেকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, দগ্ধ দুই জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন– সিঅ্যান্ডবি এলাকার বাসিন্দা নুরুল আলমের ছেলে আয়মান (১৮) ও একই এলাকার সেকান্দর মিয়ার ছেলে সাজ্জাদ (২৪)। সাজ্জাদ ওই ভবনের তৃতীয় তলার বাসিন্দা। আয়মান গ্যাস সংযোগ মেরামতের কাজ করেন।

এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে সাজ্জাদের বাসায় গ্যাসের লাইন মেরামত করতে যান আয়মান। কাজ করার সময় গ্যাস লাইনে আগুন লেগে দুইজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তাদের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের